1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

নওগাঁ শহরে উচ্চ শব্দ সৃষ্টিকারী মোটরসাইকেলের বিরুদ্ধে ট্রাফিক বিভাগের অভিযান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ শহরে জনদুর্ভোগ ও শব্দদূষণ কমাতে উচ্চ শব্দ সৃষ্টিকারী অবৈধ সাইলেন্সারযুক্ত মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা ট্রাফিক বিভাগ।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে। অভিযানের সময় উচ্চ শব্দ সৃষ্টিকারী ও অবৈধভাবে পরিবর্তিত সাইলেন্সারযুক্ত মোটরসাইকেল শনাক্ত করে সেগুলো অপসারণ করা হচ্ছে।
এছাড়াও সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, অবৈধ সাইলেন্সার ব্যবহারের ফলে শব্দদূষণ বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। তাই জনস্বার্থে এ ধরনের যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।
জেলা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নওগাঁ শহরে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে এ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পুলিশ সুপার মহোদয় ট্রাফিক বিভাগকে এ ধরনের অভিযান অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেছেন।
সচেতন মহল ট্রাফিক বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সড়কে শৃঙ্খলা ও জনস্বস্তি নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24