
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯নং নওপাড়া ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মাজারুল ইসলাম মাজু।
তিনি বলেন,
“ঈদুল আজহা ত্যাগ ও কোরবানির মহান শিক্ষা বহন করে। এই পবিত্র দিনে মহান আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন এবং সমাজ থেকে হিংসা-বিদ্বেষ, অন্যায় ও বিভেদ দূর করে শান্তি ও সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনুন।”
মাজারুল ইসলাম মাজু আরও বলেন,
“নওপাড়ার মানুষের সুখ-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আসুন, আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর ও সমৃদ্ধ নওপাড়া গড়ে তুলি।”
তিনি সবার সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও নিরাপদ ঈদ উদযাপন কামনা করেন।