1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

নকাটির বিল রক্ষায় স্থানীয়দের উদ্বেগ, জলাবদ্ধভূমি ভরাটের অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৪ বার পঠিত

নিজেস্ব প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী নকাটির বিলের / খলিলের বটতলার সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। অভিযোগ উঠেছে, এক ব্যবসায়ী মনোভাবাপন্ন ব্যক্তি বিলের জলাবদ্ধভূমি ভরাটের উদ্দেশ্যে ঘের কেটে পানি অপসারণে বাধা সৃষ্টি করছেন। এতে বিলের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য, নকাটির বিল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয়, এটি এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্ষা মৌসুমে বিলের পানি ধারণ ক্ষমতা আশপাশের জলাবদ্ধতা নিয়ন্ত্রণে সহায়ক হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যক্তি স্বার্থে বিলের অংশবিশেষ দখল ও ভরাটের অপচেষ্টা শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, বিলের স্বাভাবিক ধারা ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা না গেলে ভবিষ্যতে পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে।
স্থানীয় সচেতন মহল নকাটির বিলকে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এবং অবৈধ ভরাট কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24