1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন জৈন্তাপুর উপজেলা

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪৫ বার পঠিত

রুবেল আহমদ
জৈন্তাপুর সিলেট
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অনূর্ধ্ব-১৪ বালক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জৈন্তাপুর উপজেলা অনূর্ধ্ব-১৪ ফুটবল একাদশ। ফাইনালে তারা শক্তিশালী গোলাপগঞ্জ উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
শনিবার (৯ মে) বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ। ম্যাচের প্রথমার্ধের ১৪তম মিনিটে জৈন্তাপুরের আক্রমণভাগের খেলোয়াড় আশফাক দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত করে জৈন্তাপুর উপজেলা দল।
এর আগে শুক্রবার অনুষ্ঠিত সেমিফাইনালে জৈন্তাপুর উপজেলা ২-০ গোলে কম্পানীগঞ্জ উপজেলাকে হারিয়ে ফাইনালে ওঠে বলে জানান দলের ম্যানেজার শাহীন আলম।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানান দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সিলেট জেলা দলের সাবেক ফুটবলার রেজাউল করিম নাচন। তিনি বলেন, “জৈন্তাপুরের কিশোর ফুটবলাররা নঅসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছে। সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও জৈন্তাপুরের মুখ উজ্জ্বল করবে।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারুল আলম বাহার, আলতাফ হোসেন বেলাল, আনোয়ার হোসেন সুজন এবং শাহআলম চৌধুরী তোফায়েল।
এছাড়াও জৈন্তাপুর উপজেলা দলের পক্ষে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, নাদিম আহমেদ, রুবেল আহমেদ, মাহফুজ আহমেদ, রাফিসহ অন্যান্য খেলোয়াড় ও কলাকুশলীরা।
৫০ মিনিটব্যাপী (২৫+২৫ মিনিট) এই ফাইনাল ম্যাচ শেষে দলীয় ম্যানেজার শাহীন আলম জানান, জৈন্তাপুর উপজেলা থেকে ৬ জন খেলোয়াড় চূড়ান্তভাবে সিলেট জেলা একাদশে জায়গা পেয়েছে। তারা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব করবে।
জৈন্তাপুর উপজেলার এ সাফল্যে খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24