1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

নবীগঞ্জে কোটি টাকা ব্যয়ে নাঈম ক্রিকেট ও ফুটবল ইনডোরের উদ্ভোধন করেন এমপি রেজা কিবরিয়া

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৯ বার পঠিত

বুলবুল আহমেদ,  নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধ: ঢাকা-সিলেট মহাসড়ককের ব্যসৃততম জনবহুল আউশকান্দি টু নবীগঞ্জ সড়কের বাম পাশে রায়পুর গ্রাম এলাকায় আধুনিক সুযোগ- সুবিধা সম্বলিত “নাঈম ক্রিকেট ও ফুটবল কমপ্লেক্স” এর জাঁকজমক ভাবে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) বিকাল ৪টার সময় আউশকান্দি ইউনিয়ন রায়পুর গ্রামের রায়পুর গ্রামের লন্ডন প্রবাসী সমাজ সেবক আখতারুজ্জামান বাবুল তালুকদার ১২০ ফুট লম্বা ও ৮০ ফুট আয়তনের এই ইনডোর স্পোর্টস কমপ্লেক্সটি নির্মাণ করে উদ্ভোধন হয়। 
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ- বাহুবল) আসনের সংসদ সদস্য ডঃ রেজা কিবরিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি আখতারুজ্জামান বাবুল তালুকদার। নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন তালুকদার ও টিপু তালুকদার এর যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের এমপির সহধর্মিণী সিমি কিবরিয়া, নবীগঞ্জ নবীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি
সৈয়দ মতিউর রহমান পেয়ারা, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, নবীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি বয়েতুল্লাহ, সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ, সহ-সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদার, আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান দারা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক শাহিন তালুকদার, সিনিয়র সদস্য মনিরুজ্জামান চৌধুরী মনির, যুবদল নেতা সামাদুল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন তালুকদার, ছাত্রদল নেতা শাকিল আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিবর্গ। 
এতে, অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এলাকার শতাধিক ক্রীড়া প্রেমি লোকজন উপস্থিত ছিলেন।

বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন আধুনিক ক্রীড়া কমপ্লেক্স এলাকার তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তারা আখতারুজ্জামান বাবুল তালুকদারের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এলাকার যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, শরীর ও মনকে সুস্থ রাখা এবং মাদক সহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার এই মহৎ উদ্দেশ্য নিয়েই আমি কোটি টাকা ব্যয়ে এই আধুনিক ইনডোর কমপ্লেক্স নির্মাণ করেছি।
ইনডোর কমপ্লেক্স উদ্বোধনকে ঘীরে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ছোট- বড় শত শত খেলা প্রেমি মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স্থানীয়দের মতে, এই স্পোর্টস কমপ্লেক্স ভবিষ্যতে এলাকার ক্রীড়া চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

প্রেরক 
বুলবুল আহমেদ 
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি 
মোবাইল নাম্বার 01716-796398
তারিখ:- ২০ মে ২০২৬ইংরেজী

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24