1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

নরসিংদীর পুটিয়া ইউনিয়ন এর সেবাই আমার কর্ম, সচিব আলতাফ

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পঠিত

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত সচিব পুটিয়া ইউনিয়ন এর নিরীহ,অসহায় ও সাধারণ মানুষের সেবা দিয়ে মানবিকতার এক উজ্জ্বল ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন । পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি কেবল অফিস কেন্দ্রিক কাজেই সীমাবদ্ধ থাকেননি । সচিব আলতাফ হোসেন পুটিয়া ইউনিয়ন এর প্রতিটি গ্রাম থেকে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষের সমস্যার কথা শোনেন এবং সমাধান দিয়ে থাকেন।
প্রশাসনিক দায়িত্ব পালন ও সেবা নিতে আসা মানুষের সাথে সহজ সরল আচরণ এবং দ্রুত সেবা প্রদানের মানসিকতা দেখলে বুঝা যায় পূর্ব থেকেই সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। উন্নয়ন মূলক কর্মকাণ্ডে তিনি রেখেছেন বিশেষ অবদান। প্রতিটি প্রকল্প বাস্তবায়নে গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নজরদারির মধ্যে তদারকি করছেন তিনি,পুটিয়া ইউনিয়ন এর সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে হয়ে উঠেছেন প্রশংসার দাবিদার । পুটিয়া ইউনিয়ন বাসীদের মতে, তার এই দায়িত্ব পালন ও সেবা দানে মানবিক সচিব হিসেবে পুটিয়া ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষের মনে আস্তা অর্জন ও সেবা দানকারী ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। সচিব আলতাফ হোসেনের লক্ষ্য সকলের সহযোগিতা ও প্রচেষ্টার মাধ্যমে পুটিয়া ইউনিয়ন পরিষদকে নরসিংদী জেলার মধ্যে একটি অত্যাধুনিক ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলা । সেই স্বপ্ন নিয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সচিব আলতাফ হোসেন বলেন,সেবাই আমার কর্ম,নিরহ ও অসহায় সাধারণ মানুষের সেবার মধ্যে বাকি জীবন কাটাতে সকলের দোয়া ও সহযোগিতা চান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24