1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

নরুন্দি তদন্ত কেন্দ্র থেকে মেলান্দহ থানার ওসি হিসেবে যোগ দিচ্ছেন এ.টি.এম. মাহমুদুল হক

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত

জাহাঙ্গীর আলম, জামালপুর প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (নিরস্ত্র ) এ.টি.এম. মাহমুদুল হক পদোন্নতির ধারাবাহিকতায় মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন । আগামী শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগদান করেন।
দীর্ঘদিন নরুন্দি তদন্ত কেন্দ্রে কর্মরত থাকাকালে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। তাঁর পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার কারণে এলাকাবাসীর কাছে তিনি একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।

স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশা প্রকাশ করেছেন, এ.টি.এম. মাহমুদুল হকের দক্ষ নেতৃত্বে মেলান্দহ থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে নিরপেক্ষতা, সেবার মান বৃদ্ধি এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও ইতিবাচক হবে বলেও তারা মনে করছেন।
বিশেষ করে মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে তাঁর কার্যকর ভূমিকা মেলান্দহবাসীর জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

এদিকে তাঁর নতুন দায়িত্ব পালনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা মহান আল্লাহর কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবায় সফলতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24