1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

নানিয়ারচরে বন্যাদুর্গতদের পাশে সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

মোঃ কামরুল ইসলাম , রাঙামাটি জেলা প্রতিনিধি:-
রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর মাদ্রাসা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ান। আজ (শুক্রবার) তিনি এই আশ্রয়কেন্দ্রে যান এবং সেখানে অবস্থানরত ক্ষতিগ্রস্ত মানুষদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি দুর্গতদের মাঝে খাবারের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।​পরিদর্শনকালে সাবেক এই মন্ত্রী আশ্রয়কেন্দ্রে অবস্থান করা মানুষের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। তিনি তাদের অভাব-অভিযোগ ও দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বর্তমান এই সংকটময় পরিস্থিতিতে তাদের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।​এ সময় সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের সাথে রাঙামাটি জেলা ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, কোষাধ্যক্ষ জসিমউদদীন এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন।
​এছাড়াও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান হাওলাদার, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ দুর্গত মানুষদের সাহস যোগান এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24