1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

নাফ নদী পেরিয়ে আসা ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক ১, জব্দের মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে সীমান্তবর্তী নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।
বুধবার (১ জুলাই ২০২৬) দিবাগত রাতের অভিযানে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শাহপরীরদ্বীপ জেটি থেকে প্রায় ৯০০ মিটার দক্ষিণে নাফ নদীতে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান নাফ নদী অতিক্রম করে শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর পরিকল্পনা ও নির্দেশনায় বিজিবির একটি আভিযানিক দল রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে ঘটনাস্থলে গোপনে কৌশলগত অবস্থান গ্রহণ করে।
পরে রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে প্রযুক্তিগত নজরদারিতে নাফ নদীর মিয়ানমার অংশে একটি হস্তচালিত নৌকার সন্দেহজনক গতিবিধি শনাক্ত হয়। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত পর্যবেক্ষণ বিশ্লেষণ করে বিজিবি নিশ্চিত হয়, নৌকাটিতে বিপুল পরিমাণ মাদক বহন করা হচ্ছে। এ সময় বিজিবির নৌ টহল দল নদীতে অবস্থান নিয়ে নৌকাটির ওপর নজরদারি শুরু করে।
একপর্যায়ে চাঁদের আলোয় একজন ব্যক্তিকে দুটি বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। বিজিবির সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তার সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাগীর হোসেন (২৮)। তিনি আব্দুল হক ও ফাতেমা খাতুনের ছেলে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদকবিরোধী অভিযান জোরদার করতে রাডারভিত্তিক নজরদারি, গোয়েন্দা কার্যক্রম, নিয়মিত স্থল ও নৌ টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক আসামি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24