1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

নিরাপদ ও খাঁটি পণ্যের প্রতিশ্রুতি নিয়ে নড়াইলে আনুষ্ঠানিক যাত্রা শুরু “পিওর মার্কেট”-এর

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

আরীফ শরিফ (নড়াইল)

নিরাপদ ও খাঁটি খাদ্যপণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে নড়াইলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ব্যতিক্রমধর্মী সামাজিক ও ব্যবসায়িক উদ্যোগ “পিওর মার্কেট”। নড়াইল সদরের আলাদাতপুর জামে মসজিদের পাশে উদ্বোধন করা হয় এই মার্কেটের কার্যক্রম। উদ্বোধনী আয়োজনে উপস্থিত থেকে স্টল পরিদর্শন করেন নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আতাউর রহমান বাচ্চু।
বর্তমানে বাজারে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্যের আধিক্যে সাধারণ মানুষের মধ্যে নিরাপদ খাদ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। সেই বাস্তবতাকে সামনে রেখে খাঁটি, স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক পণ্য সরবরাহের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে “পিওর মার্কেট”। উদ্বোধনের পর থেকেই স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ও আগ্রহ লক্ষ্য করা গেছে।
আয়োজকরা জানান, প্রতি রবিবার অফলাইনে বসবে “পিওর মার্কেট”। এখানে পাওয়া যাবে শাক-সবজি, দুধ, ডিম, চালের গুঁড়া, কলা, নারকেল, খাঁটি ঘি, মধুসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন প্রাকৃতিক ও মানসম্মত খাদ্যপণ্য।
শুধু অফলাইন মার্কেটই নয়, অনলাইনেও সব সময় পাওয়া যাবে এসব পণ্য। ক্রেতারা মোবাইল নম্বর ০১৭১৯-৯১৯৭৮৯ এ যোগাযোগ করে অর্ডার করতে পারবেন। একই নম্বরে রয়েছে WhatsApp সুবিধা। এছাড়া “Pure Market” নামে ফেসবুক পেজের মাধ্যমেও পণ্য অর্ডার ও যোগাযোগ করা যাবে।
“খাঁটিতেই আস্থা, পিওর মার্কেটে ভরসা”— এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত এ উদ্যোগে থাকছে হোম ডেলিভারি সুবিধাও। ফলে ঘরে বসেই সহজে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন ক্রেতারা।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা জানান, এটি শুধু একটি ব্যবসায়িক উদ্যোগ নয়; বরং সমাজের মানুষের কল্যাণে কাজ করার একটি সামাজিক উদ্যোগও বটে। বিক্রয়লব্ধ লাভের একটি অংশ ব্যয় করা হবে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে।
স্থানীয়দের মতে, তরুণদের এমন উদ্যোগ একদিকে যেমন নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সহায়তা করবে, অন্যদিকে মানবিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

WhatsApp: ০১৭১৯-৯১৯৭৮৯
Facebook Page: Pure Market

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24