1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

নিরাপদ নরুন্দি আমাদের অধিকার—জানমালের নিরাপত্তায় নরুন্দিতে ফায়ার সার্ভিস স্টেশন চাই।”

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত

জাহাঙ্গীর আলম জামালপুর-ঃ

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নে
ফায়ার সার্ভিস স্টেশন এখন সময়ের দাবি: ২১ কিলোমিটার দূরের সেবায় বাড়ছে ঝুঁকি পৃব আঞ্চলে
ও আশপাশের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি—নরুন্দিতে একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন করা হোক। স্থানীয়দের মতে, দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারের সঙ্গে তাল মিলিয়ে অগ্নি ও দুর্যোগ মোকাবিলার জন্য স্থানীয়ভাবে একটি ফায়ার স্টেশন এখন অত্যন্ত জরুরি।
বর্তমানে নরুন্দি থেকে নিকটতম ফায়ার সার্ভিস স্টেশন জামালপুর শহরে অবস্থিত, যার দূরত্ব প্রায় ২১ কিলোমিটার। ফলে অগ্নিকাণ্ড বা অন্য কোনো জরুরি দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। স্থানীয়দের অভিযোগ, এই সময়ের ব্যবধানের কারণে অনেক ক্ষেত্রে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং জানমালের অপূরণীয় ক্ষয়ক্ষতি ঘটে।
এলাকাবাসীর মতে, নরুন্দি বাজার এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নরুন্দি তদন্ত কেন্দ্র ও বাণিজ্যিক কেন্দ্র। এখানে প্রতিদিন শত শত ব্যবসায়ী ও ক্রেতার সমাগম হয়। কিন্তু এত বড় বাজারের নিরাপত্তায় কোনো স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সবসময় উদ্বেগ কাজ করে।
শুধু অগ্নিকাণ্ড নয়, সড়ক দুর্ঘটনা, ভবন ধস কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময়ও দ্রুত উদ্ধারকাজ পরিচালনার জন্য একটি স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশন অপরিহার্য বলে মনে করছেন সচেতন মহল।
এলাকাবাসীর দাবি নরুন্দিবাসী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং জেলা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে নরুন্দিতে দ্রুত একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হোক।
স্লোগান:
“নিরাপদ নরুন্দি আমাদের অধিকার—জানমালের নিরাপত্তায় নরুন্দিতে ফায়ার সার্ভিস স্টেশন চাই

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24