
নিজস্ব প্রতিবেদক:-
জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার সম্পাদক মন্ডলীর দায়িত্বে নিয়োজিত আছেন মোঃ শাহীন মিয়া আজ বেলা ১৪:৪৫মিনিটে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অস্থায়ী কার্যালয়ে শাহীন মার্কেট এর ৬ষ্ঠ তলায় প্রতিষ্ঠানের নির্বাহী সম্পাদকের গলায় আনুষ্ঠানিকভাবে আইডি কার্ড পরিয়ে দেন উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য মোঃ মেহেদী হাসান স্যার। এ সময় উপস্থিত সকলের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি প্রতিষ্ঠানের পরিচয় ও দায়িত্ববোধের অন্যতম প্রতীক হলো আইডি কার্ড। এটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং প্রতিষ্ঠানের প্রতি দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের বহিঃপ্রকাশ। নির্বাহী সম্পাদকের হাতে আইডি কার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উপদেষ্টা পরিষদের সদস্য মেহেদী স্যার বলেন, প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকতা ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি সংশ্লিষ্ট সকলের সফলতা কামন