
স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম এরশাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে চিতলমারি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বিকেলে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে নাশকতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের চিতলমারি উপজেলার আহ্বায়ক মোঃ নিয়ামত আলি খান কৃষক দলের সদস্য সচিব মোঃ জবরুল শেখ শ্রমিক দলের সদস্য সচিব মোঃরাজু খান শেখ স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায় মোঃ শামীম সেখ । ওলামা দলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম এরশাদ, এছাড়া সকল অঙ্গ সংগঠনের চিতলমারি উপজেলার সকল নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন
বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তারা সকলকে ঐক্যবদ্ধ থেকে আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।এবং স্বৈরাচারী আওয়ামী লীগ কোন প্রকারের বিশৃঙ্খলা ঘটালে সাথে সাথে প্রতিহত করা হবে ।