
মোহাম্মদ সবুর শেখ , ফুলতলা উপজেলা প্রতিনিধি , খুলনা ।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে খুলনার খানজাহান আলী থানা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন ২০২৬) বিকেলে খানজাহান আলী থানা ছাত্রদলের সদস্য সচিব সিয়াম হোসেনের নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে নাশকতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন খানজাহান আলী থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হায়াত শুভ, যুগ্ম আহ্বায়ক শেখ ইশতিয়াক হোসেন বিপু, সদস্য মো. তানভীর হোসেন, ২ নম্বর ওয়ার্ড কেসিসির সদস্য সচিব হাসিব মোল্লা, যোগীপোল ইউনিয়নের সদস্য সচিব শেখ মো. আমানউল্লাহ ইমনসহ রোহান, মুন্না, রিয়াদ, রিফাত, সজীব, নাইদ, নকিব, আরাফাত, দুলাল, খাইরুল, শান্ত এবং অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তারা সকলকে ঐক্যবদ্ধ থেকে আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।