
মোঃ আলম খান,নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণা প্রতিনিধিঃ নানা আয়োজনে নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, আলোচনা সভা,গাছের চারা বিতরণ,চিত্রাঙ্কন,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
বৃহস্পতিবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এই আয়োজন করে।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক অহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,জেলা পরিবেশ কর্মকর্তা মোঃ আবদুলাহ আল মতিনসহ অন্যরা।
বক্তারা বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। নতুন প্রজন্মকেও সচেতন করতে হবে। এ নিয়ে সমন্বিত সামাজিক আন্দোলন গড়তে হবে।
মোঃ আলম খান।
নেত্রকোনা।
মোবাইলঃ ০১৯৩৮৩২০৮২৪.
তাং ০৯-০৭-২০২৬ ইং.