1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত

মোঃ সামছুল হক,নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণা জেলা পুলিশের পেশাদারিত্ব,দ্রুত পদক্ষেপ ও জনবান্ধব সেবার অনন্য দৃষ্টান্ত হিসেবে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা দৈনিক মানবকণ্ঠ পত্রিকার নেত্রকোণা জেলা প্রতিনিধি মো. শামছুল হকের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

জানা যায়,সম্প্রতি মোঃ শামছুল হকের ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা হারিয়ে গেলে বিষয়টি নেত্রকোণা জেলা পুলিশের নজরে আনা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়।
তথ্যপ্রযুক্তি সহায়তায় এএসআই আমিনুল ইসলাম-এর আন্তরিকতা,দক্ষতা ও নিরলস প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়। পরে গত রবিবার (২১ জুন ২০২৬) উদ্ধারকৃত মালামাল আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মোঃ শামছুল হক জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, এএসআই আমিনুল ইসলাম এবং উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন,নেত্রকোণা জেলা পুলিশ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে অত্যন্ত নিষ্ঠা,সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। হারানো সম্পদ উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার মতো মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে।”
সচেতন মহলের মতে,পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে নেত্রকোণা জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডেও প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ায় এমন উদ্যোগ পুলিশ ও জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং জনবান্ধব পুলিশিংয়ের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

মোঃ সামছুল হক নেত্রকোনা।
মোবাইলঃ ০১৯৩৮৩২০৮২৪.
তাং ২২-০৬-২০২৬ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24