1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

নেত্রকোণা মদনে ২০ টন সরকারি চালসহ ট্রাক আটক,

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬৫ বার পঠিত

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রায় ২০ টন সরকারি চালসহ একটি ট্রাক আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার গভীর রাতে প্রশাসন ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটককৃত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-২২-৩১২০। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রাকটিতে মোট ৬৬৭ বস্তা চাল ছিল। এর মধ্যে ৩০ কেজি ও ২০ কেজি ওজনের বস্তা রয়েছে। প্রাথমিকভাবে জব্দ হওয়া চালের পরিমাণ প্রায় ২০ টন বলে নিশ্চিত করেছে প্রশাসন।
স্থানীয় সূত্র ও প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দকৃত চালের সঙ্গে নেত্রকোনার বারহাট্টার বাউসী রাইস মিল ও তালুকদার রাইসমিলের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এ ঘটনায় ট্রাকের চালক শামীম (২৮), শাহীন মিয়া ও মাহমুদুল আলমের নাম জানা গেছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন মদন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম, তদন্ত কর্মকর্তা অসীম কুমারসহ পুলিশের সদস্যরা। অভিযানের পর ট্রাকটি প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চাল পরিবহন ও সংরক্ষণ সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।
মোঃ আলম খান। মদন,নেত্রকোনা। মোবাইল নং-০১৯৩৮৩২০৮২৪.তাং-১৪/০৫/২০২৬ইং.

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24