1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা,এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখা অফিসে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১২ বার পঠিত

মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা শাখা কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে প্রধানত উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা শাখার সিনিয়ার সহ সভাপতি সাংবাদিক জামাল মেম্বার, জেলা সাধারণ সম্পাদক মোঃ জহির আলম বাপ্পী চৌধুরী ও মনসুর সিকদার, সাংবাদিক কামরুল ইসলাম, সাংবাদিক এস. কে. জাফর, সাংবাদিক মোহাম্মদ হোসাইন, সাংবাদিক আবু মুসাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,

সাংবাদিকতা একটি মহান পেশা। সমাজের সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সেই বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির উন্নতি, শান্তি এবং সকলের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24