1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

নড়াইলে এনসিপি’র আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৫১ বার পঠিত

উজ্জ্বল রায়, নড়াইল থেকে : জাতীয় নাগরিক পাটির (এনসিপি) নড়াইল জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা শুক্রবার (১০জুলাই) বিকাল ৪টায় নড়াইল জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভার প্রবেশদ্বারে সকলকে রজনীগন্ধা ও গোলাপের স্টিক হাতে তুলে দিয়ে বরণ করে নেয় জেলা এনসিপি’র আংশিক কমিটির নেতৃবৃন্দ।উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। সভায় জেলার তিনটি উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল এবং কেন্দ্রীয় কর্মসুচির জুলাইযাত্রা উপলক্ষে আগামী ২৫ জুলাই নড়াইলে জুলাইযাত্রা সফল করার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাবনা উপস্থাপন ও নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা এনসিপির আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম। সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি’র পরিচালনায় বক্তব্য রাখেন জেলা এনসিপি’র আহ্বায়ক মুন্সী জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এসএম সাইফুজ্জামান, নাজমুল হাসান, যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক, এসএম এখলাসুর রহমান, সিনিয়র যুগ্ন সদস্য সচিব শাহজাহান সাজু, যুগ্ন সদস্য সচিব রফিকুল ইসলাম পিকুল, সাংগঠনিক সম্পাদক দেব কুমার ঘোষ,সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াজুর রহমান বাবু, প্রচার সম্পাদক আশিক মোল্যা ও শাহান সরদার, প্রমুখ। উজ্জ্বল রায়, নড়াইল থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24