1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় খুশি রানী (৮) নামে ১ম শ্রেণীর এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে বোদা-পঞ্চগড় মহাসড়কের ময়দানদিঘী ইউনিয়ন হাইওয়ে থানার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় মোটরসাইকেলে থাকা নিহতের বাবা ও মা গুরুতর আহত হয়েছেন। নিহত খুশি রানী উপজেলার মাড়েয়া ইউনিয়নের বান্দেরপাড় গ্রামের কুকিল চন্দ্রের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাতে কুকিল চন্দ্র পঞ্চগড় থেকে তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মোটরসাইকেলটি ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে শিশু খুশি রানী মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পড়ে যায়। ট্রাক্টরটি তার শরীরের ওপর দিয়ে চলে গেলে সে গুরুতর আহত হয়।পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।নিহতের পিতা কুকিল চন্দ্র আকুল কণ্ঠে জানান, পঞ্চগড় থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা ঘাতক ট্রাক্টরটি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। চোখের পলকেই তার মেয়েটি ট্রাক্টরের নিচে পিষ্ট হয়।ময়দানদিঘী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24