1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠার ঘোষণা, সদর হাসপাতাল পরিদর্শনে পঞ্চগড় ১ আসনের এমপি

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: কবির মোঃ সামসুল আলম ফাইটার।।

পঞ্চগড়ে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি জেলার স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষা খাতকে আরও সমৃদ্ধ করতে একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। শুক্রবার (১৯ জুন) বিকেলে আধুনিক পঞ্চগড় সদর হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, নির্বাচনের সময় আমরা পঞ্চগড়বাসীর কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম, পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। আজও আমি সেই অঙ্গীকারে অটল। আমি দৃঢ়ভাবে বলতে চাই, ইনশাআল্লাহ পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ হবেই।

তিনি আরও বলেন, পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষা খাতকে আরও সমৃদ্ধ করতে জেলায় একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীরা স্বাস্থ্য প্রযুক্তি শিক্ষার সুযোগ পাবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে।

পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীসেবা, অবকাঠামোগত পরিস্থিতি ও হাসপাতালের পানি নিষ্কাশন ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, রোগীদের ভোগান্তি কমানো এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

স্থানীয়দের মতে, মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠিত হলে পঞ্চগড়ে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং জেলার মানুষ উন্নত চিকিৎসা সুবিধা লাভ করবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. মজিদ, অ্যাডভোকেট আদম সুফি, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24