
স্টাফ রিপোর্টার : কবির মোঃ সামসুল আলম ফাইটার।।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নারীর ক্ষমতায়ন এবং পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পাইলটিংয়ের তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় ৪৭৭ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
(১৭ জুন ২০২৬) বুধবার বিকেলে মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সমন্বয় রেখে তেঁতুলিয়া উপজেলায়ও কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।
তেঁতুলিয়া উপজেলার ৭নং দেবনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করেন পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পঞ্চগড় পুলিশ সুপার আবুঁ সাইম,তেঁতুলিয়া উপজেলা প্রশাসন, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম খাচ্চু, যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, পঞ্চগড় জেলা জজ কোর্টের পিপি নাজমুল ইসলাম কাজল, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহিন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাইলটিংয়ের তৃতীয় পর্যায়ে পরিচালিত এ কর্মসূচির আওতায় মোট ৪৭৭ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। সুবিধাভোগীরা মূলত ৮নং ওয়ার্ডের টটুয়াপাড়া, মানিকডোবা, হাটুপাড়া, সরকারপাড়া, ঝাড়বাড়ী ও মন্ডলপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা।
উপকারভোগীগন কার্ড পেয়ে বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ জানান এবং সেসময় উচ্ছ্বাস প্রকাশ করেন।