1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

পঞ্চগড়ে International Week of the Disappeared-2026 দিবস পালন

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: কবির মোঃ সামছুল আলম ফাইটার।।

(২৪ মে, ২০২৬) সারাদেশের ন্যায় পঞ্চগড়েও ‘আন্তর্জাতিক নিখোঁজ সপ্তাহ’ (International Week of the Disappeared-2026) হিসেবে পালন করা হয়। লাতিন আমেরিকার মানবাধিকার সংগঠন ফেদেফাম (FEDEFAM) ১৯৮১ সালে প্রথম এই সপ্তাহটি পালনের উদ্যোগ নেয়। পঞ্চগড়েও গুম ও বলপূর্বক নিখোঁজ হওয়া ব্যক্তিদের স্মরণে এবং তাদের পরিবারের ন্যায়বিচার ও সত্য উন্মোচনের দাবিতে এটি পালন করা হয়।

এ সময় আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন পঞ্চগড় এর সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন রনিক উপস্থিত ছিলেন। তিনি বলেন, আন্তর্জাতিক নিখোঁজ সপ্তাহে সচেতনতা বৃদ্ধি, রাষ্ট্রীয় বা বেআইনিভাবে গুম হওয়া ব্যক্তিদের কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরাই মূল উদ্দেশ্য । ফ্যাসিস্ট সরকারের পতনের সময় প্রায় ৬ হাজার নিখোঁজ ব্যক্তিদের সন্ধান বের করা এবং দায়ীদের শাস্তির আওতায় আনার তিনি দাবী জানান। তিনি সংহতি প্রকাশ করেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার নিয়ে কাজ করা।

তিনি বলেন বাংলাদেশে বিভিন্ন মানবাধিকার সংগঠন প্রতি বছর মে মাসের শেষ সপ্তাহে এই সপ্তাহটি পালন করে। অতীতে বিভিন্ন সময়ে গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারকে সঙ্গে নিয়ে মানবাধিকার সংগঠনগুলো ‘অধিকার’ ও ‘মায়ের ডাক’ বিভিন্ন কর্মসূচি পালন করে থাকেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24