
স্টাফ রিপোর্টার: কবির মোঃ সামছুল আলম ফাইটার।।
২৫ মে, ২০২৬ (১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পঞ্চগড় এর বাস্তবায়নে এবং পানি সম্পদ মন্ত্রণালয় উদ্যোগে ২০ কোটি টাকা বাজেটের পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদীসমূহের টেকসই ব্যবস্থাপনা প্রকল্প (১ম অংশ) শীর্ষক প্রকল্পের আওতায় “পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলাধীন মিঠাপুকুর (রামেরডাঙ্গা) নামক স্থানে করতোয়া নদীর বাম তীর বরাবর ১৩০০ মিটার নদী তীর প্রতিরক্ষা কাজ” এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়, আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক জনাব আলহাজ্ব তৌহিদুল ইসলাম, উপস্থিত ছিলেন পঞ্চগড় উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, উপজেলা নির্বাহী প্রকৌশলী, পঞ্চগড় এবং পঞ্চগড় পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল্লাহ্ আল মামুন রনিক।
এ সময় পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক জনাব আলহাজ্ব তৌহিদুল ইসলাম বলেন, রামেরডাঙ্গা ঈদ গাঁ মাঠের নিরাপত্তার জন্য দেয়াল নির্মান ও বিগত বিএনপি আমলের পর যে সমস্ত রাস্তাঘাটের কাজ করা হয় নাই মন্ত্রী মহোদয়ের নিকট তার মেরামতের জোড় দাবী জানান।