1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

পঞ্চগড় জেলা পরিষদ এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থী এবং অসহায়দের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ-

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার: কবির মোঃ সামছুল আলম ফাইটার।।

পঞ্চগড় জেলা পরিষদের পক্ষ থেকে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট থেকে ৪১ জন আর্থিকভাবে অসচ্ছল, দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং অসহায় ও দুস্থদের মাঝে এককালীন ২,১৪,০০০/- (দুই লক্ষ একচল্লিশ হাজার) টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষদের আপৎকালীন সহায়তার জন্য জেলা পরিষদ কার্যালয়ে এই চেক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক জনাব আলহাজ্ব তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অঞ্জন কুমার সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, পঞ্চগড়, জনাব মোঃ সাইদুজ্জামান, গোপনীয় সহকারী (সিএ), জেলা পরিষদ, পঞ্চগড় এবং পঞ্চগড় পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল্লাহ্ আল মামুন রনিক।

এ সময় মেধাবী শিক্ষার্থী ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণের পর গ্রহীতারা আবেগাপ্লুত কণ্ঠে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথি জনাব আলহাজ্ব তৌহিদুল ইসলাম বলেন, এই সহায়তা মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার খরচ চালানো এবং অসহায়দের চরম আর্থিক সংকট থেকে ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে । আজকের এই সহায়তা কেবল একটি চেক নয়, এটি ভবিষ্যতের এক বিশাল অনুপ্রেরণা।

এই মহৎ উদ্যোগের ফলে সমাজে শিক্ষার হার বৃদ্ধি পাবে এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নত হবে এই আশাবাদ ব্যক্ত করেন উপস্থিতি সকলে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24