
স্টাফ রিপোর্টার (পঞ্চগড়): কবির মোঃ সামছুল আলম ফাইটার।।
পঞ্চগড় জেলাবাসীর জন্য উন্নত ও আধুনিক পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে পঞ্চগড় সদর থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল,২০২৬) এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। ফলক উন্মোচন শেষে তিনি মাটি কেটে নতুন থানা ভবনের নির্মাণ কাজের শুভসুচনা করেন। এ সময় সকলের উপস্থিতিতে বিশেষ দোওয়ার আয়োজন করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে পুলিশ সুপার বলেন, “পুলিশি সেবাকে আরও জনবান্ধব ও গতিশীল করতে আধুনিক অবকাঠামোর বিকল্প নেই। নতুন এই ভবনটি নির্মিত হলে একদিকে যেমন পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নত হবে, অন্যদিকে সাধারণ মানুষ আরও স্বাচ্ছন্দ্যে আইনি সেবা গ্রহণ করতে পারবেন।”
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ তৌহিদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (গণপুর্ত), জনাব সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব মোঃ শইমী ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল), জনাব মোঃ জোবায়ের ইসলাম, সহকারী পুলিশ সুপার (প্রবি)সহ পঞ্চগড় জেলা পুলিশ ও গণপূর্ত এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ভবনটি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।