
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পটিয়া উপজেলা তথা জঙ্গলখাইন ইউনিয়নবাসী
সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির পটিয়া পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ সেবক জনতার চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল আলম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, উৎসর্গ ও ত্যাগের মহিমায় প্রতিবছর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে হাজির হয় পবিত্র ঈদুল আজহা। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, দলমত নির্বিশেষে ধনী-দরিদ্র প্রতিটি ঘরে-ঘরে।
পটিয়া উপজেলার সকল মানুষের প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ করে জনতার চেয়ারম্যান দিদারুল আলম আরোও বলেন- আমার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সুখে-দুখে সবসময় পাশে ছিলাম, আগামীতেও আপনাদের সেবা করে যেতে চাই। এবার ঈদের খুশি যেন সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে, সেই প্রার্থনাই করি। সেই সাথে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জনগণকে সচেতন থাকার আহবান জানান। তিনি সকলের সহযোগিতা দোয়া ভালোবাসা কামনা করেন, ঈদ মোবারক।
From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442