
পটিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটিয়া উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পটিয়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাক্তার মুহাম্মদ খোরশেদ আলম, সদস্য সচিব হাজী নুরুল ইসলাম। ঈদ মো বারক ।
এক শুভেচ্ছা বার্তায় জাতীয় পার্টির নেতৃবৃন্দ রাষ্ট্র ধর্ম ইসলাম কায়েম করে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদ মানুষের মনিকোটায় স্থান করে নিয়েছেন। পাশাপাশি সকল ধর্মে মানুষের অধিকার নিশ্চিত করে সকল সম্প্রদায়ের সম্প্রীতির বন্ধন স্হাপন করে দৃষ্টান্ত মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন।
জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হোক—এটাই আমার প্রত্যাশা। বৈষম্য মুক্ত সমাজ গঠন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রতিহিংসা বাদ দিয়ে সহমর্মিতা
ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিলে তবেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।
পটিয়া উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ
আরোও বলেন,কুরবানীর পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে সকলের প্রতি আহ্বান জানান। “কুরবানীর পশুর বর্জ্য যেখানে-সেখানে ফেলে রাখলে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও বিভিন্ন রোগব্যাধির আশঙ্কা তৈরি হয়। তাই সবাইকে সচেতন হয়ে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে এবং দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, “নিজ নিজ বাড়ি, রাস্তা-ঘাট ও আশপাশ পরিষ্কার রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। একটি পরিচ্ছন্ন, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবশেষে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন। ঈদ মোবারক
From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442