
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া পৌরসভার উওর গোবিন্দাখীল
গ্রামের মোহাম্মদ সিরাজুল ইসলাম নামে
এক ডুবাই প্রবাসীর বিকাশে টাকা পাঠানোর নামে ৪ লক্ষ টাকা প্রতারণা পুর্বক আত্মসাৎ করেছেন মর্মে অভিযোগ
পাওয়া গেছে। সে ঐ এলাকার মোহাম্মদ নুরুল ইসলাম এর ছেলে। এব্যাপারে ভুক্তভোগী সিরাজুল ইসলাম বাদী হয়ে বাংলাদেশ পুলিশ হেড অফিস, সিআইডি অনলাইন জিডি নম্বর ৫২৬১৮ দায়ের করেছে। বিষয়টি ঢাকা তেজগাঁও থানা, মেট্রোপলিটন পুলিশ তদন্ত করছেন বলে ভুক্তভোগী সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রবাসে থাকাকালীন সময় আমার সাথ প্রতারণা হয়, আমাকে বিকাশের ব্যবসা বা দুবাই থেকে বাংলাদেশে বিকাশে টাকা পাঠানো যাবে এমন একটা ওয়েবসাইট করে দেওয়ার নাম করে আমার সাথে ৮/১০ জনের
একটি সংঘবদ্ধ চক্র ঢাকা, চট্টগ্রাম – নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদীর
পরিচয়দানকরী মিলে দুবাই থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবো, বিকাশে কোন ধরনের চার্জ ছাড়া ও তারা আমাকে অনেক লোভ দেখিয়ে প্রতারণা পুর্বক ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
বর্তমানে টাকা পাঠানো মোবাইল নম্বর ফোন করলে প্রতারক চক্র মোবাইল ফোন রিসিভ করছে না। প্রতারক চক্র বিকাশের সাথে বিকাশ নম্বর লেনদেন করার নম্বর গুলো উল্লেখ করে জিডি করা হয়েছে। যাহা বিকাশ নম্বর হলো 01329353958, 01867221034, 01842621302,01880605007, 01342608620, 01606354019,
01865584464, 01615440773, 01623895532,01636256948, 01340674978, 01340674969।, সিরাজুল ইসলাম আরোও অভিযোগ করে বলেন, আমাকে যে ওয়েবসাইটের মাধ্যমে দেখাইছে যে আমার টাকা এখানে আছে, আমি যদি এখানে কোড নেওয়ার জন্য টাকা দেই তাহলে আমার টাকাটা বাংলাদেশ টাকায় কনভার্ট করে দিবে। কিন্তু তারা আমাকে সবকিছু ভুয়া ও জাল ডকুমেন্ট দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে।
তাদের ইমু নাম্বার ও যে ডকুমেন্টগুলো
সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের অভিযোগর সাথে জমা দিয়েছেন সিরাজুল ইসলাম। প্রবাসীর টাকা বিকাশ নম্বর হাতিয়ে নেওয়ার ঘটনা তদন্ত সাপেক্ষে দোষিদের আইনের আওতায় আনার দাবি জানান
প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন যাবত প্রতারক চক্রটি নানান কৌশল দেশী বিদেশিদের সাথে প্রতারনা করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা অহরহ ঘটছে । বিষয়টি উর্ধতন পুলিশ প্রশাসন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান নিরীহ প্রবাসী সিরাজুল ইসলাম।
২১/০৫/২৬
From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442