1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

পটিয়ায় খেলাঘরের মানবন্ধনে বক্তারা: বহুধারার শিক্ষা ব্যবস্থাই দেশে সাইকো তৈরী করছে।

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৫২ বার পঠিত

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:

দেশের বহুধারার বিদ্যমান শিক্ষা ব্যাবস্থাই সাইকো তৈরী করছে বলে জানিয়েছে খেলাঘর নেতৃবৃন্দ। ২৬ মে ২০২৬ ইংরেজী মঙ্গলবার বিকালে পটিয়া প্রেসক্লাবের সামনে রামিসা, ইরাসহ দেশব্যাপী নারী শিশু নির্যাতন, নিপীড়ন ও হত্যার দ্রুত বিচারের দাবীতে খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত মানববন্ধন, বিক্ষোভ সমাবেশে বক্তারা একথা বলেন।
সংগঠনের সভাপতি প্রফেসর এ বি এম আবু নোমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রেজাউল কবির, সদস্য আবুল ফজল বাবুল,জেলা কমিটির সাধারণ সম্পাদক এড.শৈবাল আদিত্য, সহ সভাপতি অধ্যাপক ভগীরথ দাশ,অধ্যাপক বিপ্লব বসু। মানব বন্ধনে সংহতি জানান, বাকবিশিস নেতা,কলামিষ্ট অধ্যাপক কানাই দাশ, অধ্যাপক অজিত মিত্র,অধ্যাপক গোপা চৌধুরী, সাংবাদিক আবদুর রজ্জাক, কবি সাংবাদিক শিবু কান্তি দাশ, সাংবাদিক নজরুল ইসলাম,সাংবাদিক এস এম শিবলী সাদিক কফিল, জামাল আবদুল নাসের, যুবনেতা অলক দাশ, যুব নেতা সনৎ বড়ুয়া, সুবল দেব, নারী নেত্রী মদিনা বেগম,ডা: জয়দত্ত বড়ুয়া, শিক্ষক ইসমত আরা দিলশাদ,এড. অভি দাশ রানা, অভিভাবক আবদুস ছোবান,সংগঠক সুমন সেন,কাজল নন্দী,কাজল বড়ুয়া,মোজাম্মেল হক এরশাদ, সুদর্শন দাশ,বাবলা বড়ুয়া, হিমেল দে,রাজীব আচার্য্য,সুজন বিশ্বাস,রাজীব চক্রবর্তী, অনির্বান পালিত। মানবন্ধনের ঘোষনাপত্র পাঠ করেন যুথিকা দে।মানববন্ধ সমাবেশে বক্তারা বলেন, প্রতিনিয়ত আমাদের কোল খালি হচ্ছে, আমাদের সন্তানরা নিজ ঘরে, শিক্ষা প্রতিষ্টানে নিরাপধ নয়। দেশের বিভিন্নস্থানে কোমলমতি শিশুদের সাথে নারকীয় নিষ্টুরতা, শুধু রামিসা, ইরাকে হত্যা নয়, আমাদের মানবিক সমাজকে হত্যা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন ও দ্রুত বিচারের আশ্বাসের বাস্তব প্রতিফলন, নারী ও শিশু নির্যাতন মামলার রায় সর্বোচ্চ ৯০ থেকে ১২০ দিনের মধ্যে কার্যকর করার দাবী জানানো হয়।মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল পটিয়ার প্রধান সড়ক প্রদক্ষিন করে আদালত চত্বরে শেষ হয়।

২৭/০৫/২৫
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
০১৮১৯৩৪৯৪৪২

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24