
পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় চট্টগ্রামের পটিয়ায় পালিত হচ্ছে ভূমি সপ্তাহ-২০২৬।
মঙ্গলবার (১৯ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপি ভূমি সপ্তাহ-২০২৬
এর উদ্বোধন করেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম এমপি। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, নুরুল ইসলাম সওদাগর,বদরুল খায়ের চৌধুরী, গাজী আবু তাহের, মঈনুল আলম ছোটন, অফিস সহকারী উজ্জ্বল বড়ুয়া, নাজির রাখিব, পেশকার মোহাম্মদ মোরশেদসহ চাপড়া, খরনা, সদর, বুধপুরা ও ধলঘাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম এমপি বলেন, “ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার কাজ করছে। সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়া দ্রুত সেবা পায়, সেজন্য প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। ভূমি সেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান বলেন, “ভূমি সেবাকে আরও আধুনিক, সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং সেবার স্বচ্ছতা নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য। ভূমি সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণে দালালচক্র পরিহার করে সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা উচিত।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন, “ভূমি সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি, ভূমি সেবা সহজীকরণ এবং নাগরিকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনগণকে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণে নির্ধারিত নিয়ম মেনে সরাসরি ভূমি অফিসে যোগাযোগ করতে হবে।
From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442