
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর নীতিমালা অনুযায়ী, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকতায় দক্ষতা এবং সার্বিক প্রশাসনিক অবদানের স্বীকৃতি স্বরুপ পটিয়া উপজেলা পর্যায়ে মাধ্যমিকে শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন।
দেশের বিভিন্ন উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ নির্বাচিত করার প্রক্রিয়া সম্পন্ন করেন উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস গঠিত যাচাই-বাছাই কমিটি। এর ধারাবাহিকতা ২৫ জুন বৃহস্পতিবার সকালে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ ইং এর পটিয়া উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক এর ক্রেস্ট ও সনদ শ্রেষ্ট প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন এর হাতে তুলে দেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন পটিয়া উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা দ্বীপেন কান্তি দে। সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথের সঞলনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এছাড়াও উপজেলা পর্যায়ে বিভিন্ন স্কুলের বিভিন্ন ইভেন্ট বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।