
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাছির উদ্দীন যোগদান করার পর থেকে স্কুলে আগের চেয়ে শৃঙ্খলা এবং এবং লেখা পড়ার মানোন্নয়ন ঘটে। ফলে এলাকার শিক্ষক শিক্ষার্থীদের মাঝে আনন্দগন পরিবেশ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে উপজেলা পর্যায়ে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের নাছির উদ্দীন শ্রেষ্ট গুনী প্রধান শিক্ষক এবং ২৪ জুন শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। এছাড়াও পটিয়া উপজেলায় খেলাধুলা সহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী হওয়া চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীরা পুরষ্কার পেয়েছেন। ২৮ জুন রবিবার সকালে
বিজয়ী সকল শিক্ষার্থীদের অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদ ও শিক্ষক কর্মচারী পরিষদের পক্ষ থেকে জানাই অভিনন্দন জানিয়েছেন। জানা যায়, চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী বালিকা ফুটবল দলে অংশ নেয়। এছাড়া অন্যান্য ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে আরও ২২ জন শিক্ষার্থী। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক ও চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাছির উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক আনিছ আহমদ, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন।অভিভাবক সদস্য মুহাম্মদ ইলিয়াস শাহ, শিক্ষানুরাগী সদস্য মুহাম্মদ ফজলুল হক,স্কুলের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে একজন গুণী ও দূরদর্শী প্রধান শিক্ষক তার বিচক্ষণ নেতৃত্ব, সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে স্কুলের শিক্ষার্থীদের বহুমুখী উন্নতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, সেটা চক্রশালা স্কুলের প্রধান শিক্ষক এবং উপজেলা মাধ্যমিকে শ্রেষ্ট
প্রধান শিক্ষক মুহাম্মদ নাছির উদ্দীন তার মেধা কর্মদক্ষতায় প্রমান করেছেন।
২৯/০৬/২৬
From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442