1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়াশরুমে নেই দরজা: দুর্গন্ধ চরমে ভোগান্তিতে রোগী-স্বজনরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৬১ বার পঠিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের
​পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়াশরুমগুলোর বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসাধীন রোগী ও তাদের সাথে আসা স্বজনরা। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় নোংরা ও দুর্গন্ধ পরিবেশের পাশাপাশি বেশ কয়েকটি ওয়াশরুমের দরজাও ভাঙা অবস্থায় রয়েছে। এতে করে নারী রোগী ও শিশুদের চরম নিরাপত্তাহীনতায় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে প্রতিদিন। পটিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে দেখা যায় নারী- পুরুষ মহিলা ওয়ার্ডের ওয়াশরুমগুলোর ভেতরের পরিবেশ অত্যন্ত নোংরা অবস্থা।
পরিছন্ন কর্মী নিয়মিত পরিষ্কার না করার ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। যার ফলে পুরো ওয়ার্ডের বাতাসকে দূষিত করছে। চিকিৎসা নিতে আসা রোগীরা বলছেন, সুস্থ হতে এসে এখানকার অপরিচ্ছন্ন পরিবেশের কারণে উল্টো আরও বেশি অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
​নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক রোগী ও তাদের আত্মীয় বলেন, পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়াশরুমে কোনো দরজা নেই, পর্দা টাঙিয়ে বা বাইরে কাউকে পাহারায় রেখে ভেতরে ওয়াশরুম যেতে এটা বড় লজ্জাজনক। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মতন গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে যদি ন্যূনতম এই সুবিধাটুকু না থাকে, তাহলে মানুষ যাবে কোথায় সাধারণ মানুষের প্রশ্ন।
​ভোক্তভোগীরা অভিযোগ করে বলেন,
হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও ওয়াশরুমের দরজা মেরামত, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি সংশ্লিষ্ট কতৃপক্ষ। সচেতন মহল ভুক্তভোগী রোগীরা বিষয়টি জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এবং দ্রুততম সময়ের মধ্যে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়াশরুমগুলো সংস্কার করে দরজাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার জোর দাবি জানান।

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24