
বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদক:
নদীমাতৃক বাংলাদেশের পর্যটন ও বিনোদন খাতে নতুন মাত্রা যোগ করেছে মাওয়ার পদ্মা নদীতে চালু হওয়া ভাসমান রেস্টুরেন্ট ও পর্যটনবাহী ক্রুজ AEN River Cruise। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে অবস্থিত এই অত্যাধুনিক রিভার ক্রুজে যাত্রীরা একদিকে যেমন উপভোগ করতে পারবেন মনোমুগ্ধকর নদীভ্রমণ, অন্যদিকে ১০০টিরও বেশি সুস্বাদু খাবারের সমন্বয়ে সাজানো বুফে ডিনারের স্বাদও নিতে পারবেন।
আয়োজকদের দাবি, বাংলাদেশের পর্যটন শিল্পে এটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ, যেখানে একইসঙ্গে নদীভ্রমণ, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, বিনোদন এবং মানসম্মত খাদ্যসেবার সমন্বয় ঘটানো হয়েছে। তিন ঘণ্টাব্যাপী এই ভ্রমণে যাত্রীরা পদ্মা নদীর মনোরম পরিবেশ, নির্মল বাতাস এবং নদীর বুকে সূর্যাস্ত কিংবা রাতের সৌন্দর্য উপভোগের সুযোগ পাচ্ছেন।
ক্রুজটিতে পরিবার, বন্ধু-বান্ধব, করপোরেট টিম, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের জন্য বিশেষ আয়োজন রাখা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ভাসমান রেস্টুরেন্টে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
AEN River Cruise-এর অপারেশন ম্যানেজার কামাল শরীফ বলেন,
“আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশীয় পর্যটনকে আরও সমৃদ্ধ করা এবং মানুষের জন্য একটি ভিন্নধর্মী বিনোদনের ব্যবস্থা করা। পদ্মা নদীর অপরূপ সৌন্দর্যের সঙ্গে মানসম্মত খাবার ও উন্নত সেবার সমন্বয়ে আমরা দর্শনার্থীদের একটি স্মরণীয় অভিজ্ঞতা উপহার দিতে চাই। ইতোমধ্যে বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আমাদের সেবা গ্রহণ করছেন এবং তাদের ইতিবাচক সাড়া আমাদের আরও উৎসাহিত করছে।”
তিনি আরও বলেন, “১০০টিরও বেশি আইটেমের বুফে, আরামদায়ক পরিবেশ, নিরাপদ ভ্রমণ এবং অতিথিপরায়ণ সেবার মাধ্যমে আমরা দেশের অন্যতম আকর্ষণীয় রিভার ক্রুজ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে কাজ করছি।”
AEN River Cruise-এর ক্রুজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তানভীর আহমেদ বলেন,
“বাংলাদেশে নদীভিত্তিক পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা এমন একটি পরিবেশ তৈরি করেছি, যেখানে মানুষ পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন সময় কাটাতে পারবেন। আমাদের প্রতিটি ট্রিপে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং উন্নত সেবা নিশ্চিত করার চেষ্টা করা হয়।”
তিনি বলেন, “মাওয়া এখন শুধু ইলিশ বা পদ্মা সেতুর জন্যই নয়, বরং আধুনিক নদীভ্রমণ ও ভাসমান রেস্টুরেন্টের জন্যও একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিতি পাচ্ছে।”
পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, এমন উদ্যোগ স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং দেশীয় পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পদ্মা নদীর বুকে ভেসে বেড়ানোর পাশাপাশি বৈচিত্র্যময় খাবার ও মনোরম পরিবেশ উপভোগ করতে আগ্রহীদের কাছে AEN River Cruise ইতোমধ্যেই একটি নতুন আকর্ষণে পরিণত হয়েছে।