
উৎপল কুমার সরকার রাজশাহী ব্যুরো চিফঃ
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
শনিবার (১৬ মে) দুপুর ২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিরোধীদলীয় নেতা এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ ১১ দলের শীর্ষ নেতারা।
সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা বলেন, নতুন সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, তার কোনো কিছুই পূরণ হয়নি এখনও। বিপরীতে সরকার পুরোনো ফ্যাসিবাদের পথে হাঁটছে বলেও তারা মন্তব্য করেন।