
নির্মল পাল:বাগেরহাট প্রতিনিধ
ঈদুল আযহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, আত্মত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষাই ঈদুল আযহার মূল প্রতিপাদ্য। এই পবিত্র উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।”
তিনি আরও বলেন, “আমি ৭নং ষাটগুম্বজ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা। সমাজে প্রতিষ্ঠিত হোক ভালোবাসা, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা।”
শেখ মোহাম্মদ রাসেল দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, ঈদুল আযহার শিক্ষা আমাদের সবাইকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করুক। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানান।
এদিকে, তাঁর এই শুভেচ্ছা বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যেও ব্যাপক সাড়া পড়ে। অনেকেই তাঁর এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।