
নিজস্ব প্রতিবেদক : জে ডি উজ্জ্বল
সিলেট বিভাগীয় জেলার সদর উপজেলা পীরের বাজার, পীরের চক এলাকার (মন্দিরের এলাকা) কুশিয়ারা হাউজিংয়ের শেষ মাথায় উত্তর দিকে শ্বশান টিলা কেটে হাজার কোটি টাকার মালিক হচ্ছে ছাদন মিয়া, জিয়া উদ্দিন জিরাই, কালা মিয়া উভয়ের পিতা মৃত আহমদ আলী ওরফে মাকু মিয়া। স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় স্থানীয় খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আজাদুর রহমান আজাদ, শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, মোকামের গুলের ফয়জুর রহমান ফয়জু, নোয়াগাওয়ের সাইদ সবাই ভাগ বাটোয়ারায় অংশীদার। এই ছাদন, জিয়া, কালা মিয়া স্থানীয় শেল্টার দাতা ভূমি খেকো বশির, আনোয়ার তাদের উভয়ের পিতা ফয়াজ মিয়া। টিলা কেটে মাটি নিতে গিয়ে পীরের চক ১নং রোড ও ২নং রোডের বেহাল দশা দেখার মত কেউ নেই। যেসব ট্রাক দিয়ে মাটি কাটা হয়-সিলেট-ড-১১-০৫২৯, সিলেট-মেট্রো-জ-১১-০০৫৬, ঢাকা-মেট্রো-হ-২৫৪৩ এদের একটি গাড়িরও কোন কাগজপত্র নাই। রাস্তাগুলো এমনিতেই চলাচলে অনুপযোগী ভাঙ্গার কারনে তার মধ্যে ৩/৪ টা ট্রাক সারারাত ভর মাটি কেটে লাখ লাখ টাকা আয় করে এলাকার স্থানীয় কোন মান