1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

পরিবেশ সুরক্ষায় এগিয়ে নরসিংদী: বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণে চুক্তি স্বাক্ষর

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৪ বার পঠিত

মোঃ আঃ কুদ্দুস,মনোহরদী (নরসিংদী )প্রতিনিধি :
নরসিংদীর মনোহরদীতে মডেল গ্রাম উন্নয়ন প্রকল্পের আওতায় পরিচ্ছন্ন হাফিজপুর গ্রাম গড়ে তোলার লক্ষ্যে কমিউনিটিভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর ও অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল গ্রাম উন্নয়ন প্রকল্পের উপদেষ্টা ড. মো. আনোয়ারুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্য সচিব এ্যাড, আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা, টিম লিডার মো. রফিকুল ইসলাম, সিনিয়র বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ খায়রুল আলম ভূঁইয়া, চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহমুদ হাসান ফুটন, চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা হোসেন, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হারুন অর রশিদসহ জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, গ্রামীণ পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য সঠিক বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হাফিজপুর গ্রামকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক মডেল গ্রামে রূপান্তর করা সম্ভব হবে।
সভায় প্রকল্পের লক্ষ্য, বাস্তবায়ন পদ্ধতি এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে প্ল্যান্ট নির্মাণ কাজ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হয়। উপজেলার হাফিজপুর এলাকায় এই প্ল্যান্ট নির্মাণ করা হবে।
এদিকে, বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণের জন্য জমিদাতা আসাদুজ্জামান বাদশাহর সঙ্গে ২০ বছরের জন্য স্ট্যাম্পের মাধ্যমে চুক্তি সম্পাদন করা হয়েছে। চুক্তিতে সভাপতি হিসেবে ডা. আবুল হাশেম এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আবদুস সাত্তার স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জমিদাতা আসাদুজ্জামান বাদশাহ সহ সভাপতি সাধারণ সম্পাদকের ভূমিকারও প্রশংসা করে উপস্থিত বক্তারা।
প্রকল্পের লক্ষ্য, বাস্তবায়ন পদ্ধতি ও স্থানীয় জনগণের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে প্ল্যান্ট নির্মাণ কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24