1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

পরিবেশ সুরক্ষায় টেকসই উন্নয়ন ও বৃক্ষরোপণের আহ্বান

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯ বার পঠিত

রাজশাহী, ব্যুরা চিফ

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীতে সেভ দ্য নেচার অ্যান্ড লাইফ, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পরিবেশবিদ ও সৌদি আরবের প্রিন্স সুলতান ইউনিভার্সিটির অধ্যাপক ড. সৈয়দ শাহ আলম বলেন, প্রকৃতির সঙ্গে সহাবস্থান নিশ্চিত করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। তিনি রাজশাহীর ক্রমবর্ধমান বায়ুদূষণ, গাছপালা নিধন ও পুকুর ভরাটের ফলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ড. শাহ আলম বলেন, একসময় পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিত রাজশাহী বর্তমানে পরিবেশগত নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনি পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং উন্নয়ন প্রকল্পে বড় গাছ সংরক্ষণের নির্দেশনাকে পরিবেশ সুরক্ষায় যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোঃ নাসির উদ্দিন, সভাপতি, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কেন্দ্রীয় কমিটি । মোঃ গোলাম মোস্তফা মামুন, সাধারন সম্পাদক রাজশাহী প্রেসক্লাব। মোঃ মাহফুজুল হাসনাইন হিকোল, সদস্যসচিব, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি ,এছাড়াও বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিশু ও অভিভাবকরা অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24