1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

পাইকগাছায় অসহায় মানুষের পাশে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, মিলনের ঈদ সামগ্রী বিতরণ,

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪৮ বার পঠিত

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় পবিত্র ঈদুল আযহা-কে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ৭ নং গদাইপুর ইউনিয়নের ইউপি সদস্য ও পাইকগাছা উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব এসএম মসিয়ার রহমান মিলন। ২৫ মে সোমবার বিকেলে ও ২৬ মে মঙ্গলবার সকাল ১১টায় তার নিজস্ব বাসভবনে এ ঈদ সামগ্রী বিতরণ করেছেন। এ সময় এলাকার অসহায় ও নিম্নআয়ের পরিবার উপস্থিত থেকে ঈদ সামগ্রী গ্রহণ করেন। ঈদ সামগ্রী বিতরনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নুর আলী গোলদার, মেম্বর লুৎফর গাজী ও কামরুল ইসলামসহ এলাকার একাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসএম মসিয়ার রহমান মিলন বলেন, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক ও খুলনা জেলা পরিষদ প্রশাসক, পাইকগাছা-কয়রার গণমানুষের নেতা এস.এম মনিরুল হাসান বাপ্পি-র দিকনির্দেশনায় নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপলক্ষে বিভিন্ন পরিবারের মাঝে সেমাই, চিনি, ডালসহ নিত্যপ্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
ঈদ সামগ্রী নিতে আসা মোমেনা বেগম বলেন, মিলন মেম্বার প্রতি বছরই দুই ঈদেই ঈদ সামগ্রী বিতরন করে আমাদের পাশে থাকেন। শুধু ঈদ সামগ্রী নয়, স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রীদের ব্যাগ, পোশাক, অসুস্থ ও অসহায় পরিবারের পাশে থেকে অর্থ সহ বিভিন্ন প্রকার সহায়তা দিয়ে সহযোগিতা করেন। আল্লাহ পাক তাকে দীর্ঘ হায়াত দান করুন।
একই ধরনের অনুভূতি প্রকাশ করেন হাসিনা বেগম ও কাওসার জোয়াদার। তারা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বিপদে-আপদে, শীত কিংবা ঈদে, সব সময় মিলন মেম্বার মানুষের পাশে দাঁড়ান। অসহায় মানুষদের জন্য তিনি যেন আশীর্বাদ হয়ে এসেছেন।”
ঈদ সামগ্রী নিতে আসা বৃদ্ধ-বৃদ্ধা, নারী, যুবকরা অনেকেই জানান, প্রায় ১২-১৩ বছর যাবৎ এস এম মসিয়ার রহমান মিলন নিয়মিতভাবে এলাকার মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান করে আসছেন।
এ ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এস.এম মসিয়ার রহমান মিলন বলেন, “আমার কোনো চাওয়া-পাওয়া নেই। বিগত সরকারের সময় রাজনৈতিক মামলার কারণে দীর্ঘ দিন আমি নিজ জন্মভূমি থেকে দূরে ছিলাম। নানা নির্যাতন ও মামলা মোকদ্দমার মধ্য দিয়েও আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “কষ্ট ও পরিশ্রম করে মানুষের ভালোবাসা অর্জন করেছি। সেই ভালোবাসার টান থেকেই আমি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। দুই ঈদে ঈদ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র প্রদান, স্কুলব্যাগ বিতরণ, কন্যাদান ও অসুস্থ মানুষের সহযোগিতাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। এতে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই।”
তিনি বলেন, “আল্লাহ যতদিন সুস্থ রাখবেন, ততদিন এভাবেই মানুষের পাশে থাকতে চাই।” পাশাপাশি তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং ৭ নং গদাইপুর ইউনিয়নসহ সমগ্র পাইকগাছাবাসীকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24