1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

‘পাওয়ার অব বন্ডিং’ বই উপহার, বাংলাদেশ–মালদ্বীপ একাডেমিক সহযোগিতায় নতুন মাত্রা,

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

মোহাম্মদ মাহামুদুল মালে,মালদ্বীপ
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির (এমএনইউ) গ্রন্থাগারে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের রচিত Power of Bonding and Non-Western Soft Power Strategy বইটি উপহার দেওয়া হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমএনইউ-এর উপাচার্য ড. আইশাথ শেহেনাজ আদম বইটি গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাসহ শিক্ষক, গবেষক এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
হাইকমিশনার তাঁর বক্তব্যে শিক্ষা, গবেষণা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “Power of Bonding” পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও জনগণের মধ্যে সম্পর্কভিত্তিক সফট পাওয়ারের একটি নতুন ধারণা, যা দুই দেশের বিদ্যমান বন্ধুত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
উপাচার্য ড. আইশাথ শেহেনাজ আদম বাংলাদেশ–মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করে বলেন, এই গ্রন্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি মূল্যবান সংযোজন হবে। তিনি ভবিষ্যতে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24