1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

পাবনা জেলায় মাদকবিরোধী অভিযানে জেলা পুলিশের ধারাবাহিক সাফল্য

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

ক্রাইম রিপোর্টার : মোঃ সুজন আহম্মেদ,
পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহর দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পৃথক পৃথক অভিযানে মাদক সংশ্লিষ্ট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা

বেড়া থানার শিমুলতলা এলাকায় পরিচালিত অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সংশ্লিষ্ট অপরাধে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া সাঁথিয়া উপজেলায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব আদালতে তিনজন আসামিকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ফরিদপুর থানার অভিযান

ফরিদপুর থানার মামলা নং-০৫, তারিখ ০৮ জুন ২০২৬ অনুযায়ী, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১০(ক) মোতাবেক মোঃ মোতাহার মোল্লা (৪৫), মোঃ কোরবান আলী (১৬) এবং মোঃ শামীম (১৭)-এর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

আমিনপুর থানার বিশেষ অভিযান

আমিনপুর থানার পুলিশ নগরবাড়ী টিক্কার বাজার এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ মালেক শেখ এবং খন্দকার তাসনিম ফয়সাল সীমান্ত (২২)-এর হেফাজত থেকে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী আমিনপুর থানায় মামলা নং-০৮/৯৪ রুজু করা হয়েছে।

ঈশ্বরদীতে মাদক সেবনের দায়ে কারাদণ্ড

ঈশ্বরদী থানাধীন মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মোঃ নুহিন (পিতা: মোঃ পারভেজ ওরফে গুল্লি পারভেজ)-কে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তারা দৃঢ় প্রতিজ্ঞ। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

মোঃ সুজন আহম্মেদ
৮জুন ২০২৬ইং
মোবাইল নং ০১৭১২১৬২৭৬৭

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24