1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

পিরোজপুরের মঠবাড়িয়া থানার চাঞ্চল্যকর ইউসুফ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আরাফাত র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

ডেক্স রিপোর্ট
র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

তারই ধারাবাহিকতায়, র‍্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র‌্যাব-৭, সদর কোম্পানী, চট্টগ্রাম ও সিপিসি-১, ফেনী ক্যাম্প কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে ০২ জুলাই ২০২৬ তারিখ বিকালে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানাধীন লক্ষ্মীছড়ি উপজেলা পুরাতন ভবনের সামনে হতে পিরোজপুরের মঠবাড়িয়া থানার চাঞ্চল্যকর ইউসুফ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আরাফাত শরীফ (৩০), থানা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

মামলার এজাহার ও বিবরণে জানা যায়, ভিকটিম ইউসুফ শরীফ (৩৫) এবং গ্রেফতারকৃত প্রধান অভিযুক্ত আরাফাত শরীফ (৩০) উভয়ের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন ধানিসাফা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ফুলঝুড়ি গ্রামে। পূর্ববিরোধের জের ধরে গত ২৪ মে ২০২৬ইং তারিখ দুপুর অনুমান ০১:১০ ঘটিকার সময় অভিযুক্ত আরাফাত শরীফ তার অন্যান্য সহযোগীদের সহায়তায় ভিকটিম ইউসুফ শরীফকে ডেকে নিয়ে উক্ত গ্রামের জনৈক ফজলুল হক শরীফের বাড়ির উঠানে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। হত্যাকাণ্ডের পর স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সংবাদ পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। পরবর্তীতে, ভিকটিমের পিতা মোঃ ফজলুল হক শরীফ (৭৭) বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উক্ত হত্যাকান্ডের পর থেকেই র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‌্যাব-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24