1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

পীরগঞ্জে ন্যায্য দাম পান সব্জী চাষী, মুনাফা গুনছে ফড়িয়ারা; বিক্ষুব্ধ কৃষকরা

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

মো. আরফান আলী :
ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সেনুয়া মৌজার
কৃষকরা তাদের উৎপাদিত লাউ, করলা, চিচিংগা বেগুনসহ বিভিন্ন কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ তুলেছেন। ফড়িয়ারা দাম নির্ধারণ করে কৃষিপণ্য ক্রয় না করায় বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় কৃষকরা।

রবিবার ২১ জুন রাত ১০টা থেকে মধ্য রাত ১টা পর্যন্ত উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া চৌরাস্তা ও সেনুয়া বাজারে ফড়িয়াদের গদিঘরের সামনে প্রায় চার ঘণ্টা ব্যাপী বিক্ষোভ করেণ তারা।

স্থানীয় কৃষক সাঈদ হোসেন ও বেল্লাল সহ অনেকে জানান, এলাকার বাইরে থেকে ব্যবসায়ীরা এসে নির্ধারিত দামে ফড়িয়াদের মাধ্যমে কৃষিপণ্য কিনে থাকেন। কিন্তু ফড়িয়ারা কৃষকদের সঙ্গে দাম নির্ধারণ না করেই করলা, লাউসহ বিভিন্ন ফসল নিয়ে যান। পরে তিন-চার দিন পর তাদের নিজেদের ইচ্ছামতো কৃষকদের হাতে টাকা তুলে দেন। কৃষকরা ফসল বিক্রির জন্য ফড়িয়াদের গদিঘরে দাম জানতে চাইলে তারা বলেন, “দাম নেই, মাল দেন, বিক্রি করে টাকা দেব।

এতে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। ফসল বিক্রি করেও তাদের লোকসান গুনতে হচ্ছে, আর লাভের টাকা গুনছে ফড়িয়ারা।

বিক্ষোভ চলাকালে কৃষকদের তোপের মুখে ফড়িয়ারা তাদের গদিঘর ছেড়ে চলে যান। পরে বিক্ষুব্ধ কৃষকরা একত্রিত হয়ে গদিঘরগুলোর শাটার নামিয়ে দিয়ে নীরব প্রতিবাদ জানান।

ঠাকূরগাঁও জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.এস.এম. মাসুম-উদ-দৌলা বলেন, “কৃষকরা যাতে ন্যায্যমূল্য পান এবং আড়ত, পাইকারি ও খুচরা বাজারে সুষ্ঠু বাজার ব্যবস্থা নিশ্চিত হয়, সে লক্ষ্যে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে সরেজমিনে গিয়ে বাজার ব্যবস্থাপনা কমিটি ও কৃষকদের সঙ্গে কথা বলে প্রেয়জনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। উপ-সহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার কথা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24