1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

পীরগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষণা

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৬ বার পঠিত

মো. আরফান আলী :
ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৮তম বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন এই বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ৩৫০ টাকা। যা গত অর্থবছরের (২০২৫-২০২৬) তুলনায় ৫৭ লাখ ১৮ হাজার টাকা বেশী। গত অর্থ বছরের পীরগঞ্জ পৌরসভার বাজেটের আকার ছিল ৩ কোটি ২৮ লাখ ২০ হাজার ৩৫০ টাকা।
সোমবার ২২ জুন পীরগঞ্জ পৌরসভ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক গোলাম রব্বানী সরদার।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেটের আওতায় পৌর এলাকার বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণ ও সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, রাস্তার আলোকসজ্জা বৃদ্ধি এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে
তিনি আরও বলেন, পৌরবাসীর প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর নাগরিক সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. কামাল আহমেদ, পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম, উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ পৌরসভা পৌর নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়, উপ-সহকারী প্রকৌশলী নূর শাহজাহান শাহ, প্রধান সহকারী নূর মোহাম্মদ চৌধুরী সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24