1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

পুলিশ এ্যাসল্ট মামলার অন্যতম প্রধান আসামীকে রাজধানীর তেজগাঁও হতে গ্রেফতার করেছে র‌্যাব

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত

ডেক্স রিপোর্ট
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে| র‌্যাবের সৃষ্টিকাল থেকে অদ্যবধি মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকচক্র গ্রেফতারে সদা তৎপর রয়েছে| যেখানেই মানবাধিকার লুণ্ঠিত হয়েছে, স্পর্শকাতর ঘটনা, নৃশংস হত্যা, গুরুতর জখম ও হত্যাচেষ্টাকান্ডে র‌্যাব তাৎক্ষণিকভাবে ভিকটিম অথবা নির্যাতিতার পাশে দাঁড়িয়েছে এবং ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে|

রাজবাড়ী জেলা পুলিশ লাইন্সে কর্মরত এসআই (সঃ) শ্রীদাম চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ গত ০৩/০৪/২০২৬ তারিখে রাজবাড়ী সদর থানাধীন গোয়ালন্দ মোড় সংলগ্ন একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রয়কালে আইন-শৃঙ্খলা রক্ষা ডিউটিতে নিয়োজিত ছিলেন| ঐদিন রাত আনুমানিক ২১:৩০ ঘটিকায় গ্রেফতারকৃত আসামী মুরদ জং (২৫)’সহ অজ্ঞাতনামা আরও ২/৩ ব্যক্তি সিরিয়াল ভঙ্গ করে তেল নেওয়ার চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্য কনস্টেবল মোঃ জুয়েল তাকে নিয়ম অনুযায়ী অপেক্ষা করতে বলেন| এতে আসামিগণ ক্ষিপ্ত হয়ে কনস্টেবল মোঃ জুয়েলের উপর আক্রমণ করে কিল-ঘুষি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে এবং সরকারি কর্তব্য পালনে বাধা প্রদান করে| পরবর্তীতে অন্যান্য পুলিশ সদস্য এগিয়ে এলে আসামীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়| আহত পুলিশ সদস্যকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়|

উক্ত ঘটনায় এসআই (সঃ) শ্রীদাম চন্দ্র দাস এর একটি অভিযোগের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার সদর থানার মামলা নং-০৯/১১৩; তাং- ০৪/০৪/২০২৬ খ্রি., ধারা- ১৮৬/১৮৮/৩৩২/৩৩৩/৩৫৩/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়| পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, কেরাণীগঞ্জ, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন| উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল উল্লেখিত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে|

এরই ধারাবাহিকতায় গতকাল ২৬/০৬/২০২৬ তারিখ রাত অনুমান ২১:৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-২ এর সহযোগিতায় ডিএমপি, ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে উক্ত মামলার এজাহার নামীয় আসামী মুরাদ জং (২৫), পিতা- মাজেদ শেখ, সাং- খানখানাপুর, ঢেকিগাঁড়িয়া, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে|

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24