1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে চাঁদপুরে ফারিয়ার মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১০৬ বার পঠিত

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি।।
পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে চাঁদপুরে প্রতিবাদী মানববন্ধন করেছেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। সোমবার (১১ মে) সকালে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
‘দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত জনগোষ্ঠী’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) চাঁদপুর সদর উপজেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে চাঁদপুরে কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানির প্রায় ২ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রায় ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে দালাল তকমা দিয়ে ঢাকা মেডিকেল থেকে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের আটকের তীব্র নিন্দা জানানো হয়।
বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) চাঁদপুর সদর উপজেলার শাখার সভাপতি শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে এবং উপদেষ্টা পাভেল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন, ফারিয়ার ম্যানেজার ফোরামের সাংগঠনিক সম্পাদক রাশেদুল হক, সদস্য মাকসুদ জামান, মোস্তাফিজুর রহমান, ফারিয়া চাঁদপুর সদর উপজেলার শাখার সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, অর্থ সম্পাদ হুমায়ূন কবির, সদস্য তানজিম, ওয়াফি, খোরশেদ, আজিম রানা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা দালাল নন, তারা দেশের শিক্ষিত এবং প্রশিক্ষিত জনগোষ্ঠী। সারাদেশে প্রায় ৩ লক্ষাধিক উচ্চশিক্ষিত যুবক ঔষধ কোম্পানিতে কর্মরত আছেন। তারা নিরলস পরিশ্রমের মাধ্যমে মানুষের সেবা করছেন এবং রাষ্ট্রীয় রাজস্ব আদায়ে ভূমিকা রাখছেন। করোনার ক্লান্তিকালে সবাই যখন হাত-পা গুটিয়ে ঘরে ছিল, তখনও ওষুধ কোম্পানির প্রতিনিধিরা জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেছে। অথচ বিভিন্ন সময় তাদেরকে নানাভাবে অপমান ও হেনস্থা করা হচ্ছে। দালাল’ আখ্যা দিয়ে সম্মানহানি করছে‌‌। যা একই সাথে চরম নিন্দনীয় এবং দুঃখজনক।
বক্তারা আরো বলেন, গত ৪ মে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল বিরোধী অভিযানে ১২ জন ঔষধ কোম্পানির প্রতিনিধিকে আটক করা হয়েছে। যা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। এই ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ভবিষ্যতে ওষুধ প্রতিনিধিদের ওপর এমন হয়রানি বন্ধ না হলে, সারাদেশে ওষুধ সরবরাহ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন তারা।
এসময় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) চাঁদপুর সদর উপজেলা শাখার সদস্য আহসান হাবীব, ইব্রাহিম খান, জুবায়ের হোসেন, রনি কর্মকারসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24