1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

প্রধানমন্ত্রীর ফেক ফেসবুক আইডি খুলে প্রতারণার চেষ্টা, দেশ ছাড়ার এবং আয়না ঘরে পাঠানোর হুমকি

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ৩২ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আব্দুর রহিম অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র তাকে ফাঁদে ফেলে অর্থ আদায়ের চেষ্টা করেছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে দেশে থাকতে না দেওয়ার হুমকি এবং প্রাণনাশের ভয় দেখানো হয়েছে বলে তিনি জানান।

আব্দুর রহিম বলেন, তিনি ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সবসময় দলীয় আদর্শ, নীতি ও জনগণের কল্যাণে কাজ করে আসছেন। তিনি জানান, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন মানুষের সঙ্গে তার পরিচয় ও যোগাযোগ রয়েছে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটে যাওয়া একটি ঘটনা তাকে চরমভাবে হতবাক ও উদ্বিগ্ন করে তুলেছে।

তার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ব্যক্তি নিজেকে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হিসেবে পরিচয় দিয়ে তার সঙ্গে যোগাযোগ শুরু করে। প্রথমদিকে তিনি বিষয়টি অত্যন্ত সম্মান ও গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং নিজের দীর্ঘ ৩২ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, দলীয় কার্যক্রম এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় তার সঙ্গে শেয়ার করেন। ওই ব্যক্তি তাকে আশ্বাস দেন যে, ইউনিয়ন পরিষদের সচিব পদসহ বিভিন্ন সরকারি চাকরির সুযোগ করে দেওয়া সম্ভব এবং তিনি চাইলে বিষয়টি দ্রুত সম্পন্ন করা যাবে।

পরবর্তীতে ওই ব্যক্তি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি ফোন নম্বর দেওয়া হবে, সেখানে যোগাযোগ করলেই চাকরির বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। আব্দুর রহিম সরল বিশ্বাসে ওই নম্বরে যোগাযোগ করলে অপর প্রান্ত থেকে তাকে জানানো হয়, তার বয়স বেশি হওয়ায় বয়স কমানোর ব্যবস্থা করতে হবে এবং নির্বাচন কমিশন অফিসে কিছু কাজ সম্পন্ন করতে ২,৫০০ টাকা জমা দিতে হবে।

এ সময় বিষয়টি তার কাছে সন্দেহজনক মনে হয়। কারণ সরকারি চাকরির বিষয়ে এ ধরনের অর্থ লেনদেন ও বয়স পরিবর্তনের নামে টাকা দাবি তার কাছে অস্বাভাবিক মনে হয়। পরে তিনি বিভিন্নভাবে যাচাই-বাছাই করে নিশ্চিত হন যে, প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে।

তিনি আরও জানান, ২,৫০০ টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রতারকরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে দেশে থাকতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। শুধু তাই নয়, তাকে ‘আয়না ঘরে পাঠিয়ে দেওয়া হবে’ বলেও ভয়ভীতি দেখানো হয়। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

আব্দুর রহিম বলেন,
“আমি দীর্ঘদিন রাজনীতি করি, মানুষের পাশে থেকেছি। অথচ আজ প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে একটি চক্র আমাকে প্রতারণার চেষ্টা করেছে। আমি টাকা না দেওয়ায় এখন আমাকে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

তিনি আরও বলেন, এ ধরনের প্রতারক চক্র শুধু তাকে নয়, সমাজের আরও অসংখ্য সাধারণ মানুষকে প্রতারণার শিকার করতে পারে। বিশেষ করে চাকরিপ্রার্থী, সাধারণ রাজনৈতিক কর্মী এবং সহজ-সরল মানুষদের টার্গেট করে তারা দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।

যোগাযোগের জন্য মোবাইল নম্বর: 01811-24 14 44
বিকাশ নাম্বার: 01934-99 18 28

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24