1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

প্রবাসে বসে ভুয়া ফেসবুক পেজে চাঁদাবাজি, নেপথ্যে সাতক্ষীরা ও নড়াইলের সিন্ডিকেট,

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৪২ বার পঠিত

ডেক্স রিপোর্ট

সামাজিক যোগাযোগ মাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রবাসে বসে দেশের নিরীহ নাগরিক ও সাংবাদিকদের ব্ল্যাকমেইল ও লক্ষাধিক টাকা চাঁদাবাজির এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। নড়াইলের নড়াগাতি এবং সাতক্ষীরার শ্যামনগর কেন্দ্রিক একটি সুসংগঠিত চক্র ‘দৈনিক কালিয়ার কণ্ঠ’ নামক একটি ভুয়া ফেসবুক আইডি ও পেজ খুলে এই অপতৎপরতা চালাচ্ছে বলে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায়, এই চক্রের মূল হোতা নড়াইলের নড়াগাতি থানার টোনা গ্রামের লিটন সরদারের ছেলে আব্দুর রহিম সরদার। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় একাধিক সহিংস ঘটনার পর আব্দুর রহিম বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। সেখানে বৈধ নথিপত্র ছাড়াই শ্রমিক হিসেবে কর্মরত থাকা অবস্থায় তিনি এই সাইবার অপরাধ সিন্ডিকেট গড়ে তুলেছেন। দেশের অভ্যন্তরে থাকা কতিপয় নামধারী ব্যক্তি ও স্থানীয় সহযোগীদের সহায়তায় তিনি বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া ও মানহানিকর তথ্য ছড়িয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, এই অপপ্রচারের সূত্রপাত একটি পারিবারিক কলহ ও ধর্ষণ মামলাকে কেন্দ্র করে। সম্প্রতি গোপালগঞ্জ জেলায় একটি সুনির্দিষ্ট ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার বিবরণী অনুযায়ী, অভিযুক্ত আব্দুর রহিমের স্ত্রীর সহযোগিতায় তার আপন মামাতো ভাই আজগার আলী (পিতা: সাইফুল সরদার, গ্রাম: আবাদ চণ্ডীপুর, শ্যামনগর, সাতক্ষীরা) এক তরুণীকে একাধিকবার ধর্ষণ করে।
ভুক্তভোগী তরুণীর আইনি জবানবন্দি ও মামলার এই তথ্যটি পেশাদারত্বের সাথে প্রকাশ করে মূলধারার আঞ্চলিক গণমাধ্যম ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ (ডিএসডি টিভি)।

অভিযোগ রয়েছে, ধর্ষণের এই বস্তুনিষ্ঠ সংবাদটি প্রকাশের পর ধর্ষক আজগার আলীকে আইনি জটিলতা থেকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে একটি প্রভাবশালী মহল। আবাদ চণ্ডীপুর গ্রামের কথিত রাজনৈতিক নেতা ও ধর্ষকের ভাই আশিক হাসান এবং শ্যামনগর উপজেলার আবাদ চণ্ডীপুর গ্রামের বিতর্কিত ব্যক্তি নূর ইসলাম রনিসহ এই চক্রটি একজোট হয়ে ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ এবং এর সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা করে।
প্রবাসে থাকা আব্দুর রহিম ও নূর ইসলাম রনি বিভিন্ন ফেক পেজ তৈরি করে ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’-এর লোগো ও নাম বিকৃত করে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে শুরু করে।
এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’-এর সম্পাদক মেহেদী হাসান অভিযুক্ত আব্দুর রহিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি চরম ঔদ্ধত্য দেখান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে চতুরতার সাথে সেই ফোনালাপের অডিও রেকর্ড কেটে (এডিট ও ম্যানিপুলেট করে) ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ও ব্ল্যাকমেইল করার হুমকি দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত আব্দুর রহিম সরদার প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রাথমিক গণ্ডিও পার হতে পারেননি। এলাকায় একসময় রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত থাকা রহিম প্রবাসে গিয়ে রাতারাতি নিজেকে ‘সম্পাদক ও প্রকাশক’ দাবি করছেন। এই ভুয়া পরিচয় ভাঙিয়ে এবং ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা পেজ ব্যবহার করে তিনি এলাকায় সাধারণ মানুষকে মামলা ও সামাজিক হেনস্তার ভয় দেখিয়ে নিয়মিত ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

এই বিষয়ে ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ (ডিএসডি টিভি) কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে সম্পাদক মেহেদী হাসান জানান, “একটি চিহ্নিত অপরাধী চক্রকে আড়াল করতে এবং সত্য ঢাকা দিতে আমাদের পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে। তথ্য-প্রমাণ ছাড়া মিথ্যা সংবাদ ও ফেক অডিও ছড়ানোর এই সাইবার অপরাধের বিরুদ্ধে দেশের প্রচলিত সাইবার নিরাপত্তা আইনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ডিজিটাল ফরেনসিক ও সাইবার বিশেষজ্ঞদের মতে, প্রবাসে বসে দেশীয় নাগরিকদের হেনস্তা করার এই প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। ইতিমধ্যে এই সুনির্দিষ্ট পেজটি বন্ধ করার জন্য আইনি ও কারিগরি প্রক্রিয়া শুরু হয়েছে। সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারগুলো প্রবাসে থাকা মূল হোতাসহ দেশের ভেতরের মাস্টারমাইন্ডদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ দাবি করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24